সব চাকরি
রাশিয়া• Factory

ফ্যাক্টরি কর্মী — মস্কো

বেতন
প্রাথমিক/ট্রেইনি বেতন: ৬০,০০০ রুবল/মাস; ৭ মাস পর যোগ্যতা ও পারফরম্যান্স অনুযায়ী সর্বোচ্চ ৭৫,০০০ রুবল; ছুটির দিনে কাজ ওভারটাইম হিসেবে গণ্য
শূন্যপদ
35

কাজের বিবরণ

কর্মস্থল: মস্কো, রাশিয়া। পদসংখ্যা: ৩৫ জন। বয়সসীমা: ১৮–৪০ বছর। কাজের সময়: সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ১১ ঘণ্টা (ইনডোর পরিবেশ)। রাশিয়ার মস্কো শহরে অবস্থিত ফ্যাক্টরিতে বাংলাদেশি কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। গুরুত্বপূর্ণ শর্ত ও অঙ্গীকার: • কর্মস্থলে যোগদানের পর ১ বছরের মধ্যে কর্মস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়া যাবে না — স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। • কোনো ধরনের যুদ্ধ বা সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না — গার্জিয়ানের উপস্থিতিতে স্ট্যাম্পে অঙ্গীকারনামা। • প্রয়োজনীয় অঙ্গীকারনামা ও কাগজপত্র আইনজীবীর উপস্থিতিতে সম্পন্ন করতে হবে। নিয়োগের চূড়ান্ত শর্তাবলি, বেতন, কাজের দায়িত্ব চাকরির চুক্তিপত্র ও নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী নির্ধারিত হবে।

যোগ্যতা

বয়স ১৮–৪০ বছর। মেডিকেল পরীক্ষায় শারীরিকভাবে ফিট হতে হবে। বেসিক/ওয়ার্কিং ইংলিশ জানতে হবে। রাশিয়ায় যাওয়ার আগে রাশিয়ান ভাষার প্রশিক্ষণ (আমাদের ট্রেনিং সেন্টারে) গ্রহণ করতে হবে। বাংলাদেশে ১৫ দিনের বাধ্যতামূলক হাতে-কলমে কাজের প্রশিক্ষণ (ঢাকায়) সম্পন্ন করতে হবে।